সব পদখালি পদ
মার্কেটিং অফিসার
Life Zen IT-তে মার্কেটিং অফিসার পদে কিছু সংখ্যক উদ্যমী, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী নিয়োগ দেওয়া হবে। স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেনের ডিজিটাল ব্যবস্থাপনার জন্য আমাদের সফটওয়্যার Edu-এর মার্কেটিং ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
- প্রতিষ্ঠান
- Life Zen IT
- কাজের এলাকা
- ঢাকা জেলা
- শিক্ষাগত যোগ্যতা
- ন্যূনতম HSC পাস
- বয়স
- ন্যূনতম ২০ বছর
- অভিজ্ঞতা
- আগের কাজের অভিজ্ঞতা
- বেতন
- আলোচনা সাপেক্ষে, সঙ্গে ইনসেনটিভ
কাজের দায়িত্ব
- নির্ধারিত এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেন সরাসরি ভিজিট করা।
- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা।
- Edu স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা।
- সফটওয়্যারের সুবিধা, ফিচার ও ব্যবহারিক দিকগুলো বুঝিয়ে দেওয়া।
- নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে সফটওয়্যার বিক্রি করা এবং ক্লায়েন্ট সংগ্রহ করা।
- সফটওয়্যার ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সফটওয়্যার সেটআপ ও প্রস্তুত করে দেওয়া।
- স্কুল কর্তৃপক্ষকে সফটওয়্যার ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া।
- পুরোনো ক্লায়েন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক বজায় রাখা।
কর্মস্থল ও কাজের এলাকা
ঢাকা জেলার ২০টি সংসদীয় আসন। নিয়োগপ্রাপ্তদের কাজের এলাকা প্রয়োজন অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।
- ঢাকা-১দোহার ও নবাবগঞ্জ
- ঢাকা-২কেরানীগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকা
- ঢাকা-৩কেরানীগঞ্জ
- ঢাকা-৪শ্যামপুর, কদমতলী
- ঢাকা-৫যাত্রাবাড়ী, ডেমরা
- ঢাকা-৬সূত্রাপুর, কোতোয়ালি
- ঢাকা-৭লালবাগ, চকবাজার
- ঢাকা-৮মতিঝিল, পল্টন, রমনা
- ঢাকা-৯খিলগাঁও, সবুজবাগ, মুগদা
- ঢাকা-১০ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট
- ঢাকা-১১বাড্ডা, ভাটারা, রামপুরা
- ঢাকা-১২তেজগাঁও, শেরেবাংলা নগর
- ঢাকা-১৩মোহাম্মদপুর, আদাবর
- ঢাকা-১৪মিরপুর, শাহ আলী
- ঢাকা-১৫কাফরুল, মিরপুর
- ঢাকা-১৬পল্লবী, রূপনগর
- ঢাকা-১৭গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট
- ঢাকা-১৮উত্তরা, তুরাগ, বিমানবন্দর
- ঢাকা-১৯সাভার, আশুলিয়া
- ঢাকা-২০ধামরাই
শিক্ষা ও অভিজ্ঞতা
- ন্যূনতম HSC পাস।
- কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে।
- স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে।
- বয়স ন্যূনতম ২০ বছর।
- আগের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা
- সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
- মানুষের সঙ্গে সহজে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করতে পারতে হবে।
- মার্কেটিং ও সেলসের প্রতি আগ্রহ থাকতে হবে।
- প্রয়োজনে নিয়মিত স্কুল ভিজিট করার মানসিকতা থাকতে হবে।
- দায়িত্বশীল, পরিশ্রমী ও লক্ষ্যমাত্রা অর্জনে আগ্রহী হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- কাজের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ।
- বিক্রয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী ইনসেনটিভের সুযোগ।
আবেদন ও যোগাযোগ
ছোট আবেদন ফর্মটি পূরণ করুন। মাত্র কয়েক মিনিট লাগে, Google অ্যাকাউন্ট লাগবে না।
আবেদন করুন
প্রশ্ন আছে? WhatsApp +880 1862-164400 অথবা ইমেইল careers@lifezenit.com